রাজশাহী, সিলেট ও বরিশাল—এ তিন সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন।
ইসি সচিব হেলালুদ্দীন বলেন, বরিশাল, রাজশাহী ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাজশাহীতে ১০ জন, বরিশালে ১০ জন ও সিলেটে ৯ জনকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের পরে আপিল কর্তৃপক্ষ হিসেবে সহকারী বিভাগীয় কমিশনার দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন, ইভিএম ব্যবহারের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে এ তিন সিটি নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা আছে। আর গাজীপুরে ছয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: