নির্বাচন

গাজীপুর সিটিতে সুষ্ঠু ভোট না হলে কঠোর ব্যবস্থা: সিইসি

গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশন

কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে এজন্য যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না।

তিনি আশা প্রকাশ করেন তফসিল ঘোষণার পর ৮৪ দিন অতিক্রম হলেও এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তাই সুষ্ঠু ভোট হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম. বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী. নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ। ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম।

ঢাকা রেঞ্জের ডিআইজি গাজীপুরের ডিসি-এসপি ছাড়াও পুলিশ র্যাব বিজিবি আনসার বাহিনীর প্রতিনিধিগণ এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ