নির্বাচন

গাজীপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

গাজীপুর সিটি করপোরেশন
গাজীপুর সিটি করপোরেশন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন যতো এগিয়ে আসছে—ততোই জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। বৃহস্পতিবার সকাল থেকেই গণসংযোগ করে যাচ্ছেন হেভি ওয়েট দুই দলের মেয়র প্রার্থী।

গণসংযোগের সময় গাজীপুরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দের আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। এদিকে, নির্বাচন সুষ্ঠু না হলে কঠোর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি— শেষ মুহূর্তে তাই বেশ জোড়ে-শোরেই চলছে প্রচার-প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। চলছে গণসংযোগ।

বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর চান্দনা চৌরাস্তা, ধান গবেষণা ইনস্টিটিউট ও ডুয়েট এলাকা থেকে প্রচারণা শুরু করেন। এসময় তিনি নগরীকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

এদিকে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার সকালে টঙ্গীতে তার বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে বৈঠক করেন। তারা নির্বাচনী পরিবেশ নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানা, নির্বাচন সুষ্ঠু না হলে কঠোর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ