গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হেলালুদ্দীন বলেন, গাজীপুরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে নিজস্ব পর্যবেক্ষক দিয়ে নির্বাচনের পরিবেশ সম্পর্কে আমরা জানতে পেরেছি।
৪২৫ টির মধ্যে ৯টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে— এ ৯টি কেন্দ্রে অচিরেই নির্বাচন হবে, আমাদের নির্দেশ ছিল কোনো কেন্দ্রে অনিয়ম হলে তা বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রিসাইডিং অফিসারদের পক্ষ থেকে ন্যূনতম অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে জানান তিনি।
সচিব বলেন, বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দুই দফা বৈঠক করেছেন।
জাল ভোটের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, ‘এ ব্যাপারে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’