গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের চেয়ে ২ লাখ ১২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি।
৪১৬টি কেন্দ্রের ভোটগণণা শেষে জাহাঙ্গীর আলম পেয়েছেন ৪ লাখ ১০ ভোট। আর হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
এর আগে রাতভর চলে ভোটগণনা। বেসরকারি ফলাফল পেয়ে রাতে বঙ্গতাজ অডিটরিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বেসরকারিভাবে জয় লাভ করার পর জাহাঙ্গীর আলম বলেন, তার ওপর আস্থা রাখায় গাজীপুরের জনগণকে ধন্যবাদ জানান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: