নির্বাচন

বরিশাল-রাজশাহী-সিলেট সিটি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছে প্রার্থীরা

বরিশাল-রাজশাহী-সিলেট সিটি নির্বাচন
বরিশাল-রাজশাহী-সিলেট সিটি নির্বাচন

শেষদিনে উৎসবমুখর পরিবেশে বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। নিজ নিজ নগরীর আঞ্চলিক নির্বাচন অফিসে রির্টানিং কর্মকর্তার কাছে তারা মনোনয়ন পত্র জমা দেন। ৩ সিটি করপোরেশনে মেয়র পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২৩ জন।

বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশাল নগরীর কাশিপুর এলাকায় আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

আর দুপুরে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি'র মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

এর আগে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস সহ আরো ৬ জন মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন। আর সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

রাজশাহীতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াশিউর রহমান দোলন, গণসংহতি আন্দোলনের মুরাদ মোর্শেদসহ ৬ জন মেয়র প্রার্থী।

পাশাপাশি সাধারণ কাউন্সিলর পদে ১৭৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিকে, সিলেট মনোনয়ন পত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ ৭ জন মেয়র প্রার্থী। পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

আগমি ৩০ জুলাই এই ৩ সিটি করপোরেশনে ভোট গ্রহণ হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ