একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষে ঘোষণা করা হতে পারে— বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
এর আগেই ৩০০ আসনের হালনাগাদ ভোটার তালিকা সিডি আকারে প্রকাশ করআর কথা বলেন তিনি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ বলেন, ৩০ অক্টোবর তফসিল ঘোষণার আগে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার সিদ্ধান্ত হয়েছে। ভোটার দিবস পালন- তৃতীয় লিঙ্গ হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ও বৈঠকে উঠেআলোচনা হয়েছে।
এছাড়াও পরীক্ষামূলকভাবে বরিশাল সিটি নির্বাচনে ১০টি এবং রাজশাহী ও খুলনা সিটি নির্বাচনে দুটি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন -- ইভিএম ব্যবহারেরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন বলে জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: