সিটি নির্বাচনে নির্ভয়ে ও দৃঢ়তার সঙ্গে নিরপেক্ষতা বজায় রাখতে আইনশৃঙ্খলাবাহিনীর প্রতিটি সদস্যকে নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. মাহবুব তালুকদার।
সোমবার সকালে বরিশাল সার্কিট হাউজে আইনশৃঙ্খলাবাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
মো. মাহবুব তালুকদার বলেন, বিতর্কিত নির্বাচন করে কোনো দেশে গণমন্ত্র আপন মহিমায় বিকশিত হতে পারে না। আইনশৃঙ্খলার ব্যাপারে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে যা অমান্য করলের ১৯৯১ সালের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: