নির্বাচন

রাজশাহীতে বুলবুলের পথসভার কাছে বোমার বিস্ফোরণ, আহত ৩

 রাজশাহীতে বুলবুলের পথসভার কাছে বোমার বিস্ফোরণ
রাজশাহীতে বুলবুলের পথসভার কাছে বোমার বিস্ফোরণ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পথসভার কাছে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটনায় সাংবাদিকসহ তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সাগরপাড়া মোড়ে এ ঘটনায় আহত দুই জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখার পর জানানো যাবে।

এদিকে, অন্য দুই সিটি সিলেট ও বরিশালে নির্বিঘ্নে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতি।

প্রার্থীদের মিটিং, মিছিল আর গণসংযোগে সরগরম রাজশাহী, বরিশাল ও সিলেট নগরী। মঙ্গলবারও সকাল থেকে ব্যস্ত সময় পার করেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।

রাজশাহী সিটিতে বিএনপির প্রচার-প্রচারণার সময় ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর সাগরপাড়া এলাকায় মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে গণসংযোগের প্রস্তুতি নিচ্ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসময় ঘটনাস্থলে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়। এতে বাংলাভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরীসহ তিন জন আহত হন।

রাজশাহী মহানগরীর ২৪নম্বর ওয়ার্ডের সাধুর মোড়, রামচন্দ্রপুর এলাকায় প্রচার-প্রচারণা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আর ১৫ নম্বর ওয়ার্ডের মৎস্য অফিস, দড়িখরবোনা রেলওয়ে লাইনের উত্তরাংশের এলাকায় গণসংযোগ করেন বিএনপি মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল।

নির্বাচনী প্রচারণা নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রধান প্রতিদ্বন্দ্বী এই দুই মেয়র প্রার্থী। প্রচার-প্রচারণায় প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন।

বরিশাল সিটিতে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এসময় নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বলে জোর দেন বিএনপি ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ