নির্বাচন

মধ্যরাতে শেষ হচ্ছে তিন সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা

তিন সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা
তিন সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনের প্রচার-প্রচারণা আজ (শনিবার) মধ্যরাতে শেষ হচ্ছে—আর তাই শেষবারের মতো ভোটারদের দ্বারে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা চালাচ্ছেন প্রচার।

ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এদিকে, শেষ সময়ে এসে সিলেটে আওয়ামীর লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরানকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি। এছাড়া, মিসবাউর রহমান সমর্থিত ইসলামী ঐক্যজোটের একাংশ বদরউদ্দিন আহমদ কামরানকে সমর্থন জানিয়েছে।

প্রচারণার শেষ দিনে সকাল থেকেই ভোট চাইতে নেমে পড়েন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে শেষবারের মতো নগর পরিকল্পনার কথা জানাচ্ছেন ভোটারদের।

সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন করেন দলের প্রার্থী খায়রুজ্জামান লিটন। এসময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির সঙ্গে জনগণ নেই, এটা বুঝতে পেরেই তারা এখন অপপ্রচার চালাচ্ছে।

আর ১২ নম্বর ওয়ার্ডে গণসংযোগের সময় বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানান।

সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহম্মেদ কামরানকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। দুপুরে সংবাদ সম্মেলন করে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এ কথা জানায়।

এদিকে, শনিবার প্রচারণার শেষদিনে বদরউদ্দিন আহম্মেদ কামরান নগরীর দরগাহ গেইট ও লালদীঘির পাড় এলাকায় গণসংযোগ চালান। আর বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী গণসংযোগ চালান নগরীর আগপাড়া ও দরগাহ গেইট এলাকায়।

বরিশালেও শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

তিন সিটিতেই কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার তিন সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রোববার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে ভোটের সরঞ্জাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ