নির্বাচন

৩ সিটিতে নির্বাচনের প্রস্তুতি শেষ, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৯ জন

 ৩ সিটিতে নির্বাচনের প্রস্তুতি শেষ, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৯ জন
৩ সিটিতে নির্বাচনের প্রস্তুতি শেষ, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৯ জন

রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন-ইসি।

নির্বাচনের নিরাপত্তায় প্রস্তুত রয়েছে বিজিবি, র্যা ব, পুলিশ, আনসার-ভিডিপির প্রায় ১১ হাজার সদস্য। এছাড়াও নির্বাচনকালী সময়ে দায়িত্ব পালন করবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

সোমবার একযোগে রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরই মধ্যে ভোটগ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। রোববার সকাল ১১টার দিকে ৩ সিটির ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনীসব সরঞ্জাম পৌঁছে দেয়া হয়।

তিন সিটিতে মেয়র পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৭৪ হাজারেও বেশি। ৩৯৫টি কেন্দ্রে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৩০৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে ১৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হবে। এ দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার মধ্যরাত থেকেই এসব নগরীতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের বজায় রাখতে প্রস্তুত রয়েছে বিজিবি, র্যা ব, পুলিশ, আনসার-ভিডিপি'র প্রায় ১১ হাজার সদস্য। দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও।

সিংক: সিলেটের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টি-সিপিবি- ইসলামি আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি'র মধ্যে। একাদশ সংসদ নির্বাচনের আগে এ সিটি নির্বাচনকে বেশ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ