নির্বাচন

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল আরিফুল হক

আরিফুল হক চৌধুরী
আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরুর আগেই রোববার রাতে একটি বিশেষ দলের লোকজন নগরীর কয়েকটি কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্স ভরিয়ে ফেলেছে এ অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

সোমবার সকাল ৮টায় নগরীর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে এ অভিযোগ করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন মা আমেনা খাতুন ও স্ত্রী শ্যামা হক।

তিনি বলেন, নির্বাচন যদি সুষ্ঠু হয় আমি জয়ের ব্যাপারে আশাবাদী— যে কোনো পরিস্থিতিতে ভোটের মাঠ ছাড়বো না কোনো ধরনের অনিয়ম হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আরিফুল বলেন, ফ্রি ফেয়ার ইলেকশন হলে বিজয় আমাদের সুনিশ্চিত। জনগণের রায়ের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল। জনগণের রায় মাথা পেতে নেব, স্যালুট জানাব।

তিনি বলেন, কাজী জালালউদ্দীন স্কুল ও এমসি কলেজ কেন্দ্র এবং ১০, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভরিয়ে রেখেছে বিশেষ দলের লোকজন।

সোমবার সকাল ৮টা থেকে নগরবাসী আগামী পাঁচ বছরের জন্য তাদের নগরপিতাসহ কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

এ সিটিতে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ