নির্বাচন

সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে নির্বাচন: সাদিক আবদুল্লাহ

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে— জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

সোমবার সকাল সাড়ে ৮টায় সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়। ১০ জুলাই প্রতীক বরাদ্দের পর টানা ১৯ দিন প্রচারণায় ব্যস্ত ছিলেন মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৩২ জন প্রার্থী।

হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকায় ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন ও নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। এই সিটি করপোরেশনের চতুর্থ নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৯৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটকেন্দ্র ১২৩টি ও ভোটকক্ষের সংখ্যা ৭৫০ টি। এর মধ্যে ১১টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হবে। আজকের নির্বাচনে ২০৩ জন স্থানীয় ও তিনজন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করবেন। নির্বাচন উপলক্ষে সিটি করপোরেশন এলাকার সব অফিস-আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ