জাতীয় নির্বাচনে কোনো অনিয়ম হবে না— এরকম নিশ্চয়তা দেয়ার সুযোগ নেই-তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে প্রতিবন্ধীদের ভোটার অধিকার নিয়ে আয়োজিত এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপিসহ স্টোকহোল্ডারদের সমালোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন অস্বস্তিতে নেই বলেও জানান তিনি।
সিইসি বলেন, গত পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে যেখানে যত বেশি অনিয়ম হয়েছে কমিশন সেখানে তত বেশি অ্যাকশন নেয়া হয়েছে।
এ ধরনের পাবলিক নির্বাচনে কিছু অনিয়ম হয় বলেও মন্তব্য করেন সিইসি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: