নির্বাচন

ইসিতে আয় ব্যয়ের হিসাব দিল আ’লীগ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ মঙ্গলবার নির্বাচন কমিশনে দলের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

আওয়ামী লীগের গত বছর ৬ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা আয় হয়েছে।

২০১৭ সালে দলটির আয় হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা, আর ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।

দুপুরে নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের এ হিসেব জমা দিয়েছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ইসি সচিব মো. হেলালুদ্দিনের কাছে এই হিসাব জমা দেন।

দলের আয়ের উৎস হিসেবে নেতাদের মাসিক চাঁদা, জেলা ভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের চাঁদা, দলের পত্রিকা বিক্রি, সাময়িকী ও বই পুস্তক বিক্রি ইত্যাদি দেখানো হয়েছে।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে নিবন্ধিত দলকে প্রতি পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করিয়ে পরের বছরের ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে নিবন্ধিত দলগুলোকে চিঠি দেয় নির্বাচন কমিশন।

কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসেব জমা না দিলে নির্বাচন কমিশন চাইলে তার নিবন্ধন বাতিল করতে পারে।

বিএনপি এবং জাপাসহ বাকিরা এবছর যথাসময়ে হিসাব জমা দিলেও আওয়ামী লীগসহ সাতটি দলকে ১৫ অগাস্ট পর্যন্ত সময় দেয় নির্বাচন কমিশন।

এবার বিএনপিরও ব্যয়ের চেয়ে আয় বেশি। একাদশ সংসদের আগে ২০১৭ সালে দলটির ব্যয় মিটিয়ে এখন উদ্বৃত্ত রয়েছে প্রায় সোয়া ৫ কোটি টাকা।

দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি ২০১৪ ও ২০১৫ সালে টানা ব্যয় বেশি দেখিয়েছিল। তবে পরবর্তীতে কাউন্সিলের পর (বিভিন্ন অনুদান) থেকে আয় বাড়ে; তাতে ঘাটতি মিটিয়ে উদ্বৃত্ত থাকছে সাম্প্রতিক বছরগুলোতে।

২০১৬ সালের আওয়ামী লীগের আয় হয়েছিল ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা এবং ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। আয় বেশি হয়েছে ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা।

২০১৫ সালে দলটির আয় হয়েছিল ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। আর ব্যয় ছিল ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। অর্থাৎ সে সময় দলটি প্রায় সাড়ে ৩ কোটি টাকা উদ্বৃত্ত দেখিয়েছিল।

২০১৪ সালে দলটি আয় দেখিয়েছে ৯ কোটি ৫ লাখ ৪৫ হাজার ৬৪৩ টাকা। আর ব্যয় দেখিয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ৮২১ টাকা। এতে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা উদ্বৃত্ত ছিল আওয়ামী লীগের।

২০১৩ সালে আওয়ামী লীগ আয় দেখিয়েছিল ১২ কোটি ৪০ লাখ টাকা। আর ব্যয় দেখিয়েছিল ৬ কোটি ৭০ লাখ টাকা। এতে প্রায় ৬ কোটি টাকার দলটির উদ্বৃত্ত ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ