ডিসেম্বরের শেষ সপ্তাহে জাতীয় নির্বাচন হবে- সেই অনুযায়ী কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নির্বাচনে ১০০ আসনে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নেয়া হচ্ছে—উল্লেখ করে হেলালুদ্দীন আহমেদ বলেন, জানুয়ারিতে একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। সংসদ নির্বাচনের ৮০ভাগ প্রস্তুতি এরই মধ্যে তারা শেষ করেছেন।
আর নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে তিনি আরো বলেন, কমিশন দেড়লাখ ইভিএম কেনার জন্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে।
নির্বাচনের আগে আইন পাস— রাজনৈতিক দলগুলোর মতামত ঠিক থাকলে জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াশ আসনে ইভিএম ব্যবহার করার মতো সক্ষমতা কমিশনের থাকবে বলে জানান নির্বাচন কমিশন সচিব।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: