নির্বাচন

নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশন অঙ্গীকারাবদ্ধ: সিইসি

কে এম নরুল হুদা
কে এম নরুল হুদা

সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন অঙ্গীকারাবদ্ধ- জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নরুল হুদা।

বুধবার রাজধানীর একটি হোটেলে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনারদের সংগঠন ফেমবোসার নবম সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা ও অংশগ্রহণমূলক নির্বাচনে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও সিইসি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচন পরিচালনায় এই অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের যথাযথ ভূমিকা রাখার ওপর জোর দেন। দুই দিনের এই সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের নির্বাচন কমিশনের ২১জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

শুরু হয়েছে ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিজ অব সাউথ এশিয়া: ফেমবোসার নবম সম্মেলন।

জবাবদিহি ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়া: এই বিষয়কে প্রতিপাদ্য রেখে দক্ষিণ এশিয় সহযোগিতা সংস্থা- সার্কভুক্ত ৮টি দেশের নির্বাচন কমিশনার ও প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।

সম্মেলনের উদ্বোধন করেন স্বাগতিক বাংলাদেশের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

বক্তব্যে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে কমিশনের দায়বদ্ধতার কথা তুলে ধরেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ