নির্বাচন

অর্থমন্ত্রী ভুল বলেছেন: সিইসি

কে এম নুরুল হুদা
কে এম নুরুল হুদা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বলে অর্থমন্ত্রী ভুল করেছেন –এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল রেডিসনে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের নির্বাচন কমিশনের সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়ার (ফেমবোসা) সম্মেলনের সমাপনী দিনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, আমরা অর্থমন্ত্রীকে এ বিষয়ে বলিনি কোনো কথা বলিনি, ওনার বলা উচিত হয়নি। তিনি তারিখ উল্লেখ করে বলেছেন। মন্ত্রীর এটা বলা ঠিক হয়নি। তিনি ভুল করেছেন। আমি মিডিয়ার সামনেই বলছি, এটা বলাটা ঠিক হয়নি।

আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার ও ২৭ ডিসেম্বর ভোট হতে পারে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে মন্তব্য করেছিলেন সেটি তার অনুমান ছিল বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থমন্ত্রী আরো বলেন, নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— আর ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।

আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং ২০ দিনের মধ্যে গঠন হতে পারে নির্বাচনকালীন সরকার , বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন বক্তব্য দিয়েছিলেন অর্থমন্ত্রী। পরের দিন তার এ বক্তব্যের পাল্টা বক্তব্যও আসে সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছ থেকে।

এর আগে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী নির্বাচনের তারিখ জানিয়ে দেন। এ বিষয়ে জানতে সিইসিকে প্রশ্ন করেন সাংবাদিকরা।

বুধবার দু’দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

২০১০ সালে বাংলাদেশ থেকে বাংলাদেশের উদ্যোগে ফেমবোসা যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলঙ্কা, ২০১৬ সালে মালদ্বীপ এবং ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশের নামের বর্ণানাক্রমে ঘুরে এসে ২০১৮ সালে বাংলাদেশে দু'দিনব্যাপী ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ