নির্বাচন

সংসদ নির্বাচন, ৩০ অক্টোবরের পর তফসিল: ইসি সচিব

হেলালুদ্দীন আহমেদ
হেলালুদ্দীন আহমেদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৩০ অক্টোবরের পর –ভোটার তালিকার কাজ শেষ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে সচিব বলেন, ৩০ অক্টোবর কাউন্ট-ডাউন শুরু হবে— তারপর যেকোনও সময় তফসিল হবে।

কমিশন সচিব বলেন, এ নির্বাচন উপলক্ষে ২৫ সেপ্টেম্বরের পর থেকে জেলা-উপজেলা পর্যায়ে ভোটার তালিকা মুদ্রণ শুরু হবে।

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের ভোটার তালিকার সিডি প্রস্তুত হয়েছে— ২৫ সেপ্টেম্বরের মধ্যে এগুলো জেলা-উপজেলায় পাঠিয়ে দেয়া হবে। তারপর সেখানে এগুলো মুদ্রণ হবে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ৮০ ভাগ সম্পন্ন হয়েছে দাবি করে সচিব বলেন, ‘নির্বাচনের আগে ৩০০ আসনের সীমনা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ কাজ। ভোটার তালিকা চূড়ান্ত –ভোটকেন্দ্রর খসড়াও চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।

খসড়া ভোটকেন্দ্রের সংখ্যা ৪০ হাজার ৯৯টি এবং ভোট কক্ষের সংখ্যা ২লাখ ৬হাজার ৫৪০টির মতো বলে তিনি জানান।

তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসারসহ এবারের জাতীয় নির্বাচনে ৭ লাখের মতো কর্মকর্তা-কর্মচারী থাকবেন।

এবার ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ