নির্বাচন

ভুটানে সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ

ভুটানে সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ
ভুটানে সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ

ভুটানে সাধারণ নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে।

শনিবার ‘ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন’ হিসেবে পরিচিত দেশটিতে এ নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ নির্বাচন হচ্ছে।

দুটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও চীনের মাঝখানে হিমালয়ের পাদদেশে অবস্থিত ভুটানে সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামী ১৮ অক্টোরব গ্রহণ করা হবে বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেরিং তোবগেই (৫২) নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসবেন।

তবে এক্ষেত্রে তার দল পিপল’স ডেমোক্র্যাটিক পার্টিকে (পিডিপি) প্রধান প্রতিপক্ষ ও ২০০৮ সালে অনুষ্ঠিত ভুটানের প্রথম নির্বাচনে বিজয়ী দল ড্রুক ফুয়েনসুম শোগপা (ডিপিটি) ও অপর দুটি দলের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।

আট লাখ জনসংখ্যা অধ্যুষিত ভুটানে ১৯৯৯ সালে এবং মাত্র ২০০৮ সালে দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ওই সময় দেশটির ‘ড্রাগন রাজা’ তার সর্বময় ক্ষমতায় কিছুটা ছাড় দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ