নির্বাচন

আইনগত ভিত্তি পেলে নির্বাচনে ইভিএম: সিইসি

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

যদি আইনগত ভিত্তি পায় বা কোনো ত্রুটি না থাকে তাহলে জাতীয় নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদা।

শনিবার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, তবে ইভিএম চাপিয়ে দেয়া হবে না।

এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।

ইভিএম নিয়ে মানুষের মাঝে সন্দেহ থাকবে প্রশ্ন থাকবে— সিইসি আরো বলেন, তারা ভোটারদের মাঝে এসব সন্দেহ দুর করার চেষ্টা করবেন।

তবে ইভিএম অতিরিক্তভাবে চাপিয়ে দেয়া যাবে না— নিখুঁতভাবে যতটুকু ব্যবহার করা যাবে, ততোটুকুই ইভিএম ব্যবহার করা হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এই যন্ত্র ব্যবহার করলে ভোট গ্রহণ সহজ হবে, কষ্ট কমে যাবে, ভোট গণনা সহজ হবে, ভোট কারচুপি হবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ