কোনো দল পরপর দুবার নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন নিয়ে তাদের ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে – জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে একাদশ জাতীয় সংদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
ডিসেম্বরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে—এমনটা ধরেই কমিশন সব ধরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানান ইসি সচিব।
নির্বাচনে কোনো রাজনৈতিক দল যদি পরপর দুবার অংশ না নেয় তাহলে দলটির নিবন্ধন ঝুঁকিতে পড়ার আশঙ্কা থেকে যায় জানান তিনি।
গণ প্রতিনিধিত্বর আদেশ: আরপিও সংশোধন, নির্বাচনে ইভিএম ব্যবহার, তফসিল ঘোষণার তারিখ, নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ নির্বাচন সংশ্লিষ্ট নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
গণপ্রতিনিধিত্ব আদেশ: আরপিও সংশোধন নিয়ে তিনি বলেন, আরপিও সংশোধনীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর পর এখনো কোনো নির্দেশনা পায়নি কমিশন। যদি আরপিও সংশোধন না হয় তাহলে বিদ্যমান আইনেই জাতীয় নির্বাচন হবে।
ইভিএমের ব্যবহার, নির্বাচনী কর্মকর্তারা কীভাবে নির্বাচন পরিচালনা করবেন, নির্বাচনের দায়িত্বে কারা থাকবেন সেসব নিয়েও কথা বলেন কমিশন সচিব।
ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছেন তারা জানান তিনি।