আবারো ওয়াক আউট করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
নোট অব ডিসেন্ট দিয়ে সোমবার সকালে নির্বাচন কমিশনের একটি বৈঠক থেকে বেরিয়ে যান তিনি।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে নগরীর আগারগাঁওয়ে কমিশন ভবনে এ বৈঠক চলছিল।
সকাল ১০টায় বৈঠক শুরুর ১০ মিনিটের মাথায় কমিশনার মাহবুব তালুকদার ওয়াক আউট করেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি নিজ কক্ষে চলে যাওয়ার আগে সাংবাদিকদের বলেন,নোট অব ডিসেন্ট দিয়েছেন তিনি।
বৈঠক শেষ হওয়ার পরে তিনি এ বিষয়ে বিস্তারিত কথা বলবেন।
কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে সংসদ ভেঙে দেয়া এবং ভোটের সময় বিচারিক ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের প্রশ্নে আপত্তি তুলেছেন তিনি।
এর আগে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রশ্নে গত ৩০ আগস্ট কমিশনের বৈঠকে নট অব ডিসেন্ট দিয়ে এক দফা ওয়াক আউট করেন মাহবুব তালুকদার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: