নির্বাচন

কোনো ব্যক্তি-দলের স্বার্থে ইসি কাজ করবে না: সিইসি

 কে এম নুরুল হুদা
কে এম নুরুল হুদা

কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নির্বচন কমিশন-ইসি কাজ করবে না জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

জনগণের জন্য কাজ করতে ইসি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের ইভিএম প্রশিক্ষণ উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

ভোটারা যাতে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করতে ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে আনার ওপর জোর দেন তিনি।

নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের নানা দিক নির্দেশনা তুলে ধরে সিইসি বলেন, নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। ভোটকেন্দ্র স্থাপনের সময় রাজনৈতিক ব্যক্তি বা দলের স্বার্থ নয় জনগণের কথা বিবেচনায় রাখতে হবে।

তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দল ও ইসির সঙ্গে দূরুত্ব কমানোর ওপর জোর দিয়েছে তিনি। তার বক্তব্যে ইভিএম ব্যবহারের বিষয়টিও উঠে আসে।

নির্বাচনের আগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের কথাও কমিশন ভাবছে বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মাঠপর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন।

তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ