নির্বাচন

বিদ্যমান আইনে জামাতকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা সম্ভব না

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ

একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির দাবি অনুযায়ী জামাত সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা বিদ্যমান আইনে সম্ভব নয় বলে জানিয়েছেনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ।

জামাতের সদস্যদের নির্বাচনে অংশ নেয়া ঠেকাতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে এ কমিটি।

এ ব্যাপারে কমিশন আইন কানুন আরো ভালভাবে বিশ্লেষণ করে দেখবে বলে জানান কমিশন সচিব।

মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে তারা এ দাবি জানায়।

এদিকে, কোনো রাজনৈতিক জোটে জামাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকলে সে জোটও অবৈধ বলে দাবি করেছে কমিশন।

তবে বিদ্যমান আইনে জামাতের কোনো সদস্যের স্বতন্ত্র বা অন্য কোন দল থেকে নির্বাচন করতে বাধা নেই বলে প্রধান নির্বাচন কমিশনারের বরাত দিয়ে সাংবাদিকদের জানান সচিব।

নির্বাচনকালীনে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় নিরাপত্তা জোরদার করা,জামাতের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা না দেয়া এবং মৌলবাদীদের ধর্মীয় অপপ্রচার বন্ধ করাসহ ৫ দফা দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছে নির্মুল কমিটি।

পরে নির্মুল কমিটির পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় ৫ দফা দাবির বিষয়ে কমিশন আন্তরিকতা দেখিয়েছে— এ ব্যাপারে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আশ্বাস দিয়েছে কমিশন। জানান একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

জামাতের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য বিদ্যমান আইন অনুযায়ীই সম্ভব বলে জানান নির্মুল কমিটির উপদেষ্টা কালা মানিক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ