নির্বাচন

আরপিও সংশোধন হলেই নির্বাচনে ইভিএম ব্যবহার হবে: ইসি

রফিকুল ইসলাম
রফিকুল ইসলাম

আইনী কাঠামোয় আরপিও সংশোধন হলেই জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার করবে নির্বাচন কমিশন। ইভিএম ব্যবহারে এ মুহূর্তে কমিশনের ১০ শতাংশ স্বক্ষমতা রয়েছে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম।

দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই নির্বাচনে আদৌ অংশ নিতে পারবেন কি-না, তা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

আরপিও সংশোধনের মাধ্যমে নির্বাচনে ইভিএম ব্যবহার, এটা ব্যবহারে নিজেদের সক্ষমতা, তফসিল ঘোষণাসহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি বলেন, সংসদে আইন পাস হলে কিংবা অধ্যাদেশ জারি হলেই কমিশন নির্বাচনে ইভিএম ব্যবহার করবে।

সব রাজনৈতিকদল অংশ গ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার কথা জানান রফিকুল ইসলাম।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছর সাজা হওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া আদালতের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে, মঙ্গলবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ