ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য হলভিত্তিক প্রথম খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ –বুধবার করা হবে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৩১ অক্টোবর বেলা ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাব এই তালিকা উদ্বাধন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খসড়া ভোটার তালিকার সংশোধনী থাকলে ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ অফিসে লিখিতভাবে জানাতে হবে।
খসড়া ভোটার তালিকার হার্ড কপি হল অফিসে সংরক্ষিত থাকবে। ducsu.du.ac.bd ওয়েবসাইট থেকে এই তালিকা দেখা যাবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: