নির্বাচন

আগামী এক সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা হবে: ইসি সচিব

হেলালুদ্দীন আহমদ
হেলালুদ্দীন আহমদ

আগামী এক সপ্তাহের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

বুধবার সকালে নির্বাচন কমিশনের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয়ে বৈঠকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বাস্তবায়নের নির্দেশনা দিতে সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

সভায় স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, প্রতিরক্ষা, তথ্য, শিক্ষাসহ মোট ২৩টি মন্ত্রণালয়ের প্রতিনিধি অংশ নেন।

সভায় ভোটকেন্দ্র নির্মাণ ও মেরামত, কেন্দ্রগুলোতে নির্বাচনী উপকরণ সরবরাহ ব্যবস্থাপনা, পার্বত্য চট্টগ্রামসহ দুর্গম কেন্দ্রে ভোট গ্রহণ, ইভিএম ব্যবহার, সার্বিক নির্বাচন পরিস্থিতি ইত্যাদি বিষয় প্রাধান্য পায়।

সূচনা বক্তব্যে ইসি সচিব আরো বলেন, এ নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। নির্বাচনের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ