নির্বাচন

দিনাজপুরের ৬টি আসনে বইছে নির্বাচনী হাওয়া

দিনাজপুর নির্বাচনী হাওয়া
দিনাজপুর নির্বাচনী হাওয়া

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ৬টি আসনেই বইছে নির্বাচনী হাওয়া। দলীয় কোন্দল এড়িয়ে নিজ নিজ দলের প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধ হয়েছেন প্রতিটি দলের নেতারা। ভোটের হিসাব-নিকাষে ব্যাস্ত ভোটাররাও।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। দেশ স্বাধীন হওয়ার পর থেকে জেলার ছয়টি আসনে সবচেয়ে বেশী নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী।

বর্তমানে, ছয়টি আসনের সংসদ সদস্যই আওয়ামী লীগের। তারা হচ্ছেন- মনোরঞ্জন শীল গোপাল, খালিদ মাহামুদ চৌধুরী, ইকবালুর রহিম, আবুল হাসান মাহামুদ আলী, মোহাম্মদ মোস্তাফিজার রহমান ফিজার ও শিবলী সাদিক।

আগামী সংসদ নির্বাচনে প্রতিটি আসনেই রয়েছেন আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী।

দলীয় কোন্দল থাকলেও মনোনয়ন পাওয়া প্রার্থীকে জেতাতে সবাই ঐক্যবদ্ধ হবেন বলে জানিয়ে দিনাজপুর বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী বলেন, আসছে নির্বাচনে দলের প্রার্থীরাই বিজয়ী হবেন।

এদিকে, আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী রয়েছে বিএনপিতেও। আর তার মধ্যে, তিনটি আসনে মনোনয়ন চাইছে জামাতের প্রার্থীরা।

দিনাজপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক বলেন, দলের নেতাদের মধ্যে প্রতিযোগিতা থাকলেও কোন্দল নেই। সেইসঙ্গে জামাতের প্রার্থী দেওয়া হবে কি-না এ সিদ্ধান্ত কেন্দ্র থেকেই নেয়া হবে।

এদিকে, ছয়টি আসনেই জাতীয় পার্টি তাদের প্রার্থী ঠিক করেছে। নির্বাচনে বিজয়ী হবেন বলেও আশা করছেন দিনাজপুর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল।

নির্বাচনের এই ডামাডোলে আলোচনা-সমালোচনায় পিছিয়ে নেই ভোটাররাও। প্রার্থী বাছাইয়ে নানা ধরণের হিসাব-নিকাশ করছেন তারা।

তবে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষে নির্বাচন হবে, এমনটাই প্রত্যাশা ভোটারদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ