নির্বাচন

৪ নভেম্বর তফসিলের বিষয়ে সিদ্ধান্ত

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আগামী ৪ নভেম্বর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

এ সময় তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে।

জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন জানান তিনি।

সিইসি বলেন, রাষ্ট্রপতিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন। তবে কবে নির্বাচনের তফসিল হবে সে ব্যাপারে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের বলেন তিনি।

সংলাপের কারণে তফসিল পেছানোর কোনো সম্ভাবনা আছে কি না— এ বিষয়ে সিইসি বলেন, এ নিয়ে কোনো আলোচনা হয়নি— কি করা হবে তা ৪ নভেম্বর কমিশন বৈঠকে সিদ্ধান্ত হবে।

এ সময় তিনি বিভিন্ন দলের সঙ্গে সরকারের সংলাপকে স্বাগত জানান।

সব দলের কাছে নির্বাচন কমিশন আস্থা অর্জন করতে পেরেছে কি না— এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, আস্থা অর্জন করতে পেরেছেন তবে নির্বাচন কমিশনের প্রতি সব দলের আস্থা আছে কি না সেটা তারা বলতে পারছেন না।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে সব দল অংশ নেবেন।

সিইসি বলেন, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তফসিল ঘোষণা বা ভোটগ্রহণের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিকেল পৌনে ৪টার দিকের নেতৃত্বে তারা বঙ্গভবনে যান।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেন অপর চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী এবং নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ।

আসন্ন একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে এ বৈঠক করেন সিইসি।

তবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথা অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে এবং কবে তফসিল ঘোষণা করা হবে সে ব্যাপারে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন।

গতকাল নির্বাচন কমিশন সচিব জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ