নির্বাচন

সিইসির সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক

সিইসির সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক
সিইসির সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শনিবার নির্বাচন কমিশন ভবনে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সঙ্গে সকাল ১১টার পর ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বৈঠকে চার নির্বাচন কমিশনার ছিলেন না।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে নিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন সিইসি।

ডিএমপি কমিশনার সাংবাদিকদের সঙ্গে কোনো বলেননি।

বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইন শৃ্ঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন ডিএমপির প্রতিনিধি দল।

দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন ২০১৩ সালের ২৫ নভেম্বর বাড়তি পুলিশ ও র্যা ব সদস্য মোতায়েন ছিল শেরে বাংলা নগরে ইসির আশেপাশে, ইসির পাশেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের পাশে ছিল পুলিশের সাঁজোয়া যান। ইসির প্রধান ফটকে পুলিশি পাহারার পাশাপাশি বসানো হয় আর্চওয়ে।

আগামীকাল-রোববার নির্বাচন ভবনেই কমিশনের বৈঠকে তফসিল নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ