একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনায় জন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠক শেষে দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, এ বৈঠক ফলপ্রসূ হয়েছে। ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার দিন ঠিক রাখার কথা বলা হয়েছে।
একইসঙ্গে ইভিএম ব্যবহার না করা এবং সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনসহ আট দফা দাবি জানিয়েছে তারা।
সকালে আগারগাঁওয়ে কমিশনের সঙ্গে দেড় ঘন্টার বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এসব কথা জানান সাংবাদিকদের। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে মনোনয়ন ফরম সহজীকরণ, নির্বাচনে কালো টাকার প্রভাব ও অস্ত্রের ব্যবহার বন্ধ করা, সহিংসতা ও সংঘাত এড়ানো, গাড়ি মোটরসাইকেলের মহড়া সীমিতকরণ ও নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের একক ও অভিন্ন পোস্টার ছাপানোর ব্যবস্থা করা। নির্বাচন কমিশন জাপার বেশকিছু দাবির সঙ্গে সম্মত হয়েছে বলে দাবি করেন রুহুল আমিন হাওলাদা
জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জোটের নেতারা ইসিতে যান।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, জাতীর জোটের প্রতিনিধিদলে ছিলেন- জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহেদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতয়ী ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, চেয়ারম্যান বিএনএ সেকেন্দার আলী মনি।