নির্বাচন

সংশ্লিষ্ট খবর:

  • বৃহস্পতিবার তফসিল: সিইসি

বৃহস্পতিবার তফসিল ঘোষণায় সমর্থন আ.লীগের

বৃহস্পতিবার তফসিল ঘোষণায় সমর্থন আ.লীগের
বৃহস্পতিবার তফসিল ঘোষণায় সমর্থন আ.লীগের

জাতীয় ঐক্যফ্রন্ট আপত্তি জানালেও বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সংলাপ চললেও রাজনৈতিক মতবিভেদ জিইয়ে থাকার মধ্যে বৃহস্পতিবার একাদশ সংসদ নির্বাচনের তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছেন সিইসি কেএম নূরুল হুদা।

নির্বাচন ভবনে ইসির সম্মেলন কক্ষে আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের শুরুতে সিইসি নূরুল হুদা বলেন, নির্বাচন পরিচালনায় কোনো বিষয় যদি কাজে আসে- সে বুদ্ধি দিতে পারেন। কোনো কথা যদি কাজে লাগে- সেটা বলবো।

ইসিতে বৈঠকের পর এইচটি ইমাম বলেন, তফসিলের বিষয়ে ইসি যে সিদ্ধান্ত নেবে তার প্রতি তাদের সমর্থন রয়েছে। নির্বাচন কবে হবে- তফসিল ঘোষণার সেই এখতিয়ার কেবল নির্বাচন কমিশনের। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সমর্থন রয়েছে।

তিনি বলেন, একমাত্র ব্যতিক্রম ঘটিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, যাদের মধ্য অনিবন্ধিত দলও ছিল। তাদের কেউ কেউ ইসির সঙ্গে অমার্জিত আচরণ করেছেন- আঙুল তুলে হুমকি দিয়েছেন। বাংলাদেশের জনগণ নির্বাচন কমিশনের প্রতি এই ধরনের আচরণ গ্রহণ করবে না- এর জবাব ভোটের মাধ্যমে দেবে।

আওয়ামী লীগের প্রতিনিধি দল নারী ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক বুথ রাখার সুপারিশ করেছে। বয়স্ক ও প্রতিবন্ধীরা যাতে সুবিথামতো ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করার আহ্বানও জানান তারা।

এর আগে বুধবার নির্বাচন ভবনে গিয়ে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান জানায় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ১৬ সদস্যের এ দলের নেতৃত্বে ছিলেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচটি ইমাম।

আওয়ামী লীগের আগে বিভিন্ন দল ইসিতে গিয়ে নিজেদের অবস্থান জানিয়ে এসেছে। জাতীয় ঐক্যফ্রন্ট, বাম গণতান্ত্রিক জোট সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছে। এদিকে, তফসিল না পেছানোর দাবি জানিয়েছে জাতীয় পার্টি ও যুক্তফ্রন্ট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ