নির্বাচন

আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু, প্রথম তুললেন শেখ হাসিনা

আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু
আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম বিক্রির মধ্য দিয়ে শুরু হলো একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম।

শুক্রবার সকালে দলের ধানমন্ডি কার্যালয়ে গোপালগঞ্জ তিন আসনের জন্য টুঙ্গিপাড়া-কোটালিপাড়ার নেতাদের হাতে শেখ হাসিনার মনোনয়ন ফরম তুলে দেয়া হয়।

দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জনগণ এখন নির্বাচনের মুডে, যারা নির্বাচনের বিরোধিতা করবে, তাদের প্রতিহত করবে জনগণ।

তিনি বলেন, আগামী রোববার বিকেলে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা বসবে। সভাটি ধারবাহিকভাবে কয়েক দিন চলবে। এ বোর্ডই মনোনয়ণের চূড়ান্ত করবে। তফসিল ঘোষণার পর আন্দোলনের হুমকি সংবিধানের সাথে সাংঘর্ষিক। মনোনয়ন পত্র বিক্রি কেন্দ্র করে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এছাড়াও দলীয় সভানেত্রীর জন্য আরো একটি আসনের মনোনয়ন ফরম বিক্রি করা হয়। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্য রংপুর ৬ আসনের মনোনয়ন ফরম তুলেন চিফ হুইপ আসম ফিরোজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ