নির্বাচন

৩০০ সংসদীয় আসনে ৬৬ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

৩০০ সংসদীয় আসনে ৬৬ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ
৩০০ সংসদীয় আসনে ৬৬ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০টি সংসদীয় আসনে ৬৬ জন রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে।

শুক্রবার দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) এক পরিপত্রে এ কথা জানানো হয়।

নিয়োপ্রাপ্ত ৬৬ জনের মধ্যে ৬৪ জন ৬৪ জেলায় দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক আর অন্য দুজন বিভাগীয় কমিশনার।

ঢাকা ও চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকার নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা এবং চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। জেলা পর্যায়ের নির্বাচনী আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকেরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২৩ ডিসেম্বর।

এদিকে, আগামী ৭ দিনের মধ্যে নির্বাচনী প্রচার সম্বলিত ব্যানার-ফেস্টুন না সরানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন।

তিনি বলেন, নিবন্ধিত দলের হয়ে নির্বাচনে বাধা নেই। তবে অনিবন্ধিতদের প্রতীক নির্ধারণে জোটের প্রার্থীদের ৩ দিন সময় দিয়ে আজ চিঠি দেয়া হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ