নির্বাচন

তফসিল ঘোষণার পর জমে উঠেছে নির্বাচনী আমেজ

নির্বাচনী আমেজ
নির্বাচনী আমেজ

তফসিল ঘোষণার পর থেকেই রাজধানীতে জমে উঠেছে নির্বাচনী আমেজ। পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো ঢাকা শহর। আগামী ২৩ ডিসেম্বর ভোটকে সামনে রেখে তৎপর সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরাও।

সাধারণ মানুষের প্রত্যাশা এবার তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের অনুকূল পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোকেও ইতিবাচক ভূমিকা রাখার তাগিদ দিলেন তারা।

স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। হাতে ব্যানার ফেষ্টুন, প্লাকার্ড। নির্বাচনী আমেজ পরিণত হয়েছে উৎসবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর দেড় মাসও বাকি নেই। তাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীরা, তফসিল ঘোষণার প্রথম দিন থেকেই তৎপর। বিশেষ করে, তরুণ প্রার্থীদের তৎপরতা যেন একটু বেশিই।

ফুটপাত, রাস্তার ধারে চায়ের দোকান। সব জায়গাতেই নির্বাচনী আলোচনা-সমালোচনা। আবারও কি ৫ জানুয়ারির মতো নির্বাচন? এমন আশংকা যেমন আছে, তেমনি আছে আনন্দ উৎসবে পছন্দের প্রার্থিকে ভোট দেওয়ার প্রত্যাশাও।

সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল-সকল পক্ষের মিলিত প্রয়াসে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন, এমন প্রত্যাশা সাধারণ মানুষের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ