নির্বাচন

দ্বিতীয় দিনেও আ'লীগের মনোনয়ন ফরম বিক্রি

আ'লীগের মনোনয়ন ফরম বিক্রি
আ'লীগের মনোনয়ন ফরম বিক্রি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে শনিবারও ধানমন্ডি কার্যালয় ঘিরে দেখা গেছে উৎসবমুখরতা। নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস। মনোনয়ন প্রত্যাশীরা সবাই আশাবাদী মনোনয়নের ব্যাপারে। এরই মধ্যে একই আসনে দলের একাধিক কেন্দ্রীয় নেতা ফরম তুলেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সবারই ধারণা মনোনয়ণ পেলে জিতে যাবেন, তাই সবাই ফরম কিনছেন। তবে কারা পাবেন মনোনয়ন তা চূড়ান্ত হবে সংসদীয় বোর্ডের সভায়। যা বসবে আগামীকাল (রোববার)।

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে ধানমন্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে। সকাল থেকেই সেখানে আগ্রহী প্রার্থী ও কর্মী-সমর্থকদের ভীড়। যা এতটুকুও কমেনি সারাদিনে।

বাইরে নেতাকর্মীদের উচ্ছ্বাস আর ভেতরে চলছে দাপ্তরিক কাজ। ৮ বিভাগের মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে আলাদা ৮টি বুথ থেকে। সেসব জমা রাখছে দপ্তর সেল। নৌকা পেতে দুই দিনে দুই হাজারেরও বেশি/ প্রায় আড়াই হাজার মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগ নেতারা।

দলের প্রথম ফরম সভানেত্রী শেখ হাসিনার নামে। গোপালগঞ্জ ও রংপুরের আসন থেকে তার ফরম তোলা হয়েছে। সাধারণ সম্পাদক কিনেছেন নোয়াখালি ৫ আসনের ফরম। এছাড়া এক আসনে একাধিক কেন্দ্রীয় নেতাও মনোনয়ন ফরম তুলেছেন।

কিশোরগঞ্জ-১ আসন থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম ও তার ছোট ভাই সৈয়দ সাফায়েতুল ইসলাম মনোনয়নপত্র তুলেছেন। একই আসনে মনোনয়ন চান রাষ্ট্রপতির ছোট ছেলে রাসেল আহমেদ তুহিনও। মাদারীপুর ৩ থেকে ফরম তুলেছেন সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম ও দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।

এ আসন থেকে মনোনয়ন চাইবেন দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হোসেন। চাঁদপুর তিন থেকে যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি আর ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী মনোনয়ন প্রত্যাশী।

এদিকে, রোববার জাতীয় ক্রিকেটার মাশরাফি বিন মতুর্জা ও সাকিব আল হাসান আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলবেন। এবার আরো চমক থাকছে প্রার্থীদের মধ্যে বলে জানা গেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ