একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল (রোববার) আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং নিয়মিত টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার ওবায়দুল কাদেরকে ফোন করে মনোনয়ন ফরম কেনার ব্যাপারে কথা বলেন বাংলাদেশের ক্রিকেটের দুই জনপ্রিয় তারকা মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান।
নড়াইল-২ আসনের জন্য মাশরাফি এবং মাগুরা-১ নির্বাচনী আসন থেকে ভোটের জন্য সাকিব মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
এর আগে গেলো ২৯ মে একনেকের সভা শেষে এই দুই তারকা রাজনীতিতে আসতে পারেন বলে জানিয়েছিলেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। তবে রাজনীতিতে আসার প্রসঙ্গ তখন এড়িয়ে গিয়েছিলেন মাশরাফি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: