একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ে সংগঠনের সভাপতি হাসানুল হক ইনুর মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় ফরম বিক্রি কার্যক্রম।
এদিকে, সকাল থেকেই খন্ড খন্ড মিছিল এসে জমা হয় জাসদ কার্যালয়ের সামনে। নির্বাচন বানচালকারীদের শক্ত হাতে প্রতিহত করতে মহাজোটের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন হাসানুল হক ইনু।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শিরীন আকতার, কার্যকরী সভাপতি এডভোকেট রবিউল আলমসহ কেন্দ্রীয় নেতা এসময় উপস্থিত ছিলেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: