একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পিছিয়েছে নতুন তফসিলে ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইভিএম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ ঘোষণা দেন।
একাদশ জাতীয় নির্বাচনের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করল নির্বাচন কমিশন।
এ সময় সিইসি আরো বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরবর্তীতে জানানো হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সব দলের অংশগ্রহণ আশা করেছিলাম এবং তা হয়েছে, এজন্য দলগুলোকে অভিনন্দন জানাই। ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টসহ বিরোধী দলগুলো পুনঃতফসিলের আবেদন জানিয়েছিল তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পুনঃতফসিলের সিদ্ধান্ত নিয়েছি।