নির্বাচন

নির্বাচন পেছানোর সুযোগ নেই: সিইসি

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণেরে তারিখ পেছানোর আর কোনো সুযোগ নেই— জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং অফিসারদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং অফিসারদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে— কারো ব্যক্তিগত ব্যর্থতা যেন সম্মিলিত ব্যর্থতায় পরিণত না হয়- সে বিষয়ে খেয়াল রাখাতে হবে।

সিইসি বলেন, ৩০ তারিখে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে— এরপর আর নির্বাচনের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বর্তমান সংসদের মেয়াদপূর্তি হবে ২৮ জানুয়ারি আর ৩০ ডিসেম্বর ভোট হলে নতুন সরকার গঠনের জন্য হাতে সময় থাকছে ২৯ দিন। এ ২৯ দিন কিন্তু খুব বড় কোনো সময় না। নির্বাচনের যে ফলাফলগুলো আসবে সেগুলোর গেজেট করতে হবে, এ ৩০০ আসনের গেজেট করা কিন্তু যা-তা বিষয় না। এ জন্য সময় আর পেছানো সম্ভব নয়।

নির্বাচনের দিন ২৩ ডিসেম্বর থাকলেও গতকাল সিইসি বলেন, রাজনৈতিক দাবির পরিপ্রেক্ষিতে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেরে ভোটগ্রহণ হবে।

দুপুরে তারিখ পরিবর্তন করে পুনঃতফসিল ঘোষণা করেন তিনি।

নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই এবং প্রত্যাহারের বিষয়টি পরে জানানো হবে।

আগের তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর, বাছাইয়ের দিন ছিল ২২ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২৯ নভেম্বর। আর ২৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর ৩০ নভেম্বর প্রতীক বরাদ্দ দিন ছিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ