নির্বাচন

‘নিরপেক্ষতার সঙ্গে’ দায়িত্ব পালনের আহ্বান সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীর অধিকার যেন সমান হয় সে বিষয়টি মাথায় রেখে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ‘নিরপেক্ষতার সঙ্গে’ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বুধবার রাজধানীর নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব পালন নিয়ে দিক নির্দেশনা দেয়ার পাশাপাশি এসব বলেন তিনি।

সেই সঙ্গে কেউ যেন অতিরিক্ত সুযোগ ও আচরণবিধি ভঙ্গ করে কেউ যেন পার পেয়ে না যায় সেদিকে নজর দেয়ার কথা বলেন তিনি।

প্রার্থীদের সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রাখার পরামর্শ দিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সিইসি বলেন, আইনের মাধ্যমে প্রার্থীরা কী কী সুযোগ-সুবিধা পেতে পারেন, তা তাদের বোঝাতে হবে। তাদের সহযোগিতা নিয়েই নির্বাচন পরিচালনা করতে হবে। অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে নির্বাচন পরিচালনা করতে হবে।

গতকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৬৪ জেলার রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করেন তিনি।

তিনি বলেন, যে যে অবস্থানে থাকুক না কেন, অত্যন্ত নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সকল প্রার্থীকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। সকল প্রার্থীকে প্রার্থী হিসেবে বিবেচনা করতে হবে। আইনগতভাবে যেন কেউ কোনো কিছু থেকে বঞ্চিত না হয়, কেউ যেন অতিরিক্ত সুযোগ সুবিধা না পায়- সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সহকারী রিটার্রিনং কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, নির্বাচন পরিচালনার কেন্দ্রে আপনারা অবস্থান করবেন, তাই আপনাদের দায়িত্ব অনেক বেশি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব আপনাদের।

তিনি বলেন, পরিপত্র, আদেশ, চিঠি এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ওপর ভিত্তি করেই যেন নির্বাচন পরিচালিত হয়, সেটি আপনাদের আয়ত্ত করতে হবে।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ অনুষ্ঠানে জানান, পুনঃতফসিলে ভোটের তারিখ পিছিয়ে যাওয়ায় মনোনয়ন প্রত্যাশীদের প্রচারের পুরনো ব্যানার-পোস্টার সরানোর সময়ও তিন দিন বাড়ানো হয়েছে।

পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ