শতভাগ সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না তবে জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে—বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
শুক্রবার নির্বাচন ভবনে একাদশ সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং করার সময় তিনি এ কথা বলেন।
কবিতা খানম বলেন, পৃথিবীর কোন দেশেই শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না। তাই এটা বাংলাদেশেও আশা করা যায় না।
কমিশন প্রশ্নবিদ্ধ কোন নির্বাচন চায় না বলেও এ সময় দাবি করেন তিনি।
আর সংসদ বহাল রেখে নির্বাচনের আয়োজন করার দায়িত্বটা আলাদা এবং চ্যালেঞ্জিং বলে এ সময় মন্তব্য করেছেন কমিশন সচিব মো. হেলালুদ্দিন।
মো. হেলালুদ্দিন বলেন, যখন তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, তথনকার ইসির ভূমিকা আর চলমান সরকারের অধীনে নির্বাচন সম্পূর্ন আলাদা।
তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে সবার মধ্যেই অসহিষ্ণুতা রয়েছে। সে কারণে নির্বাচনী দায়িত্ব পালনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।