নির্বাচন

নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা

নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা
নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে কঠোর ব্যবস্থা

জাতীয় সংসদ নির্বাচনে কোনো নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার শাহাদত হোসেন চৌধুরী।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু আগে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, এই নির্বাচন ও সকল নির্বাচনের জন্য নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ— আমরা চাই, আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে আপনারা আপনাদের নিরপেক্ষতা বজায় রাখবেন।

আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ ব্যবস্থা নেবে—এ কথা উল্লখে করে তিনি বলেন, কারও বিরুদ্ধে যদি কোনো রকমের পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া যায় সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরপেক্ষতার বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, যেহেতু এবারের নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন, তাই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। এই অংশগ্রহণমূলক নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য, প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায় সেটি আপনাদের নিশ্চিত করতে হবে।

শাহাদাত হোসেন বলেন, আমি, আপনি, আমরা সবাই এই দেশের নাগরিক। আমরা বিশ্বাস করি, এ দেশের ভবিষ্যতের জন্য একটা সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত সরকার গঠিত হতে পারে। যারা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। মাঠপর্যায়ে যারা কাজ করছেন, তাদের সবসময় আমরা বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রতঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার এবং চারজন কমিশনারের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন চায় একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবার গ্রহণযোগ্য নির্বাচন।

শাহাদত হোসেন বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশবাসীর সাথে বিশ্বের প্রতিটি দেশ তাকিয়ে আছে সামনের নির্বাচনের দিকে।

নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রশিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করে নির্বাচনে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেয়ার অনুরোধ জানান তিনি।

প্রতিটি কর্মকাণ্ড আইনানুগভাবে পরিচালনা করে সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন এই নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ