নির্বাচন

তারেকের সাক্ষাৎকার গ্রহণে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না: ইসি সচিব

হেলালুদ্দীন আহমদ
হেলালুদ্দীন আহমদ

লন্ডনে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত বিএনপি শীর্ষ নেতা তারেক রহমানের ভিডিও কনফারেন্সে সাক্ষাৎকার নেয়া আচরণ বিধি লঙ্ঘনে পড়ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এদিকে, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার নিয়ে কোনো অভিযোগ আসেনি বলেও জানিয়েছেন ইসি সচিব।

সোমবার নির্বাচন কমিশনে (ইসি) আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার ব্যাপারেও কমিশনের সিদ্ধান্ত জানান ইসি সচিব বলেন, এর মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘণ হচ্ছেনা।

কমিশনের সভায় বিএনপির মামলার তালিকা দেয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। বেশির ভাগ মামলা তফসিল ঘোষণার আগে হওয়ায় কমিশনের কিছু করার নাই বলে জানান ইসি সচিব।

এছাড়াও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিটিসহ বিভিন্ন টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার নিয়ে কোনো অভিযোগ ইসিতে আসেনি বলেও জানিয়েছেন হেলালুদ্দীন আহমদ।

এদিকে, নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও গাড়ি পোড়ানোর ঘটনা জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করেছে কমিশন।

তবে বিএনপির দেয়া মামলার বেশির ভাগই তফসিল ঘোষণার আগে হওয়ায় ইসির করার কিছু নেই বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

বিএনপি উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু করলেও দ্বিতীয় দিনেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

এ সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়- ভাঙচুর করা হয় কিছু প্রাইভেট কার। এ ঘটনাকে ফৌজাদারী অপরাধ হিসেবে বিবেচনায় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ