নির্বাচন

দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের সতর্ক থাকতে হবে: ইসি সচিব

হেলালুদ্দীন আহমদ
হেলালুদ্দীন আহমদ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনী নীতিমালা অনুসরণ করে পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে সতর্ক থাকতে হবে—বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৮টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাজনৈতিক দলে সম্পৃক্ত কাউকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া যাবে না বলেও জানান ইসি সচিব।

হেলালুদ্দীন বলেন, পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। শুধু দেখবেন- অবজার্ভ করবেন ও বুঝবেন। পর্যবেক্ষক রিপোর্ট জমা দেয়ার আগে কোনো মন্তব্য করতে পারবে না।

নয়তো ওই পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে দেয়ার হুঁশিয়ারি দেন ইসি সচিব।

এ সময় ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান, যুগ্ম সচিব খন্দকার মিজানুর রহমান ও এএসএম আসাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ