নির্বাচন

কারো দাবিতে নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ নয়: সিইসি

কেএম নুরুল হুদা
কেএম নুরুল হুদা

কারো দাবির মুখে নির্বাচনে ইভিএম-এর ব্যবহার থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। শুক্রবার সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কেএম নুরুল হুদা বলেন, কোনো রাজনৈতিক দল এ নিয়ে মামলা করলে তা একান্ত তাদের নিজস্ব বিষয়। বুড়িগঙ্গা থেকে বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীর লাশ উদ্ধারের ঘটনাটি তদন্তে পুলিশকে নির্দেশনা দেয়া হচ্ছে।

তবে আইনগতভাবে ইভিএম ব্যবহারে কোনো বাধা নেই উল্লেখ করে সিইসি বলেন, ইভিএম সম্পর্কে কোনো রাজনৈতিক দল ধারণা পেতে চাইলে তারা কমিশনে যোগাযোগ করতে পারে। আগামী ২/১ দিনের মধ্যেই কোনো কোনো এলাকায় ভোটে ইভিএম ব্যবহার করা হবে- সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখাতে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য প্রশিক্ষকদের প্রতি আহ্বান জানান কেএম নুরুল হুদা।

যশোর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকরের মরদেহ বুড়িগঙ্গায় উদ্ধারের প্রসঙ্গে সিইসি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হবে।

নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারকে অসাংবিধানিক বলে দাবি করে সংবিধান সংশোধন করে এটি বন্ধ না করা হলে এর বিরুদ্ধে মামলা করবে বলে বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে হুঁশিয়ারি দেন ঐক্যফ্রন্ট নেতারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ