বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ করে কমিশন একটি ভালো নির্বাচন উপহার দেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার- অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
শুক্রবার বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে জেন্ডার অ্যান্ড ইলেকশন বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।
শাহাদাত হোসেন চৌধুরী বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করছে কমিশন।
নির্বাচনে সবাইকে সমান সুযোগ দিতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে কাজ করা হচ্ছে উল্লেখ করে, অংশগ্রহণমূলক ও সুষ্ঠু ভোটগ্রহণে সকলের সহযোগিতা চান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: