নির্বাচন

কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ: সিইসি

কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ: সিইসি
কারণ ছাড়া কাউকে গ্রেপ্তার করছে না পুলিশ: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, কমিশনের নির্দেশনা ছাড়া পুলিশ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে না।

ইসির নির্দেশেই আইন-শৃঙ্খলা বাহিনী চলছে বলেও জানান নূরুল হুদা।

তিনি বলেছেন, পুলিশ প্রশাসন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে— তারা আমাদের কথা মান্য করছে। আমাদের কথার বাইরে বিনা কারণে পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না।

বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট অভিযোগ করে আসছে, পুলিশ বিরোধী নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি থামায়নি, ফলে নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত হচ্ছে না।

সিইসি বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রয়েছে এবং আইনমতোই এগিয়ে যাচ্ছেন তারা।

সিইসি তিনি বলেন, প্রশাসন ও পুলিশ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। একটি বিশেষ সভা করে পুলিশকে নির্দেশনা দিয়েছি। তারা আমাদের কথা দিয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে। এখানে সরকারের কোনো নির্দেশ নেই। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের নির্দেশ মাঠে যায় এবং সেটাই প্রতিফলিত হয়।

নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসারদের জেলা-উপজেলা ও নির্বাচনি এলাকাভিত্তিক এবং সহকারী রিটানিং আফিসার ও প্রিজাইডিং অফিসারদের মাঠ পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহযোগিতার বিষয়সহ আইনের বিভিন্ন বিধি বিধান সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এছাড়া ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং অনুষ্ঠান থেকে গণমাধ্যমকর্মীদের বের করে দেয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মনে করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ