নির্বাচন

সময় স্বল্পতায় ইইউ প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে আসছে না

সময় স্বল্পতায় ইইউ প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে আসছে না
সময় স্বল্পতায় ইইউ প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে আসছে না

বাংলাদেশে হতে যাওয়া একাদশ জাতীয় নির্বাচনে যথেষ্ট সময় ও প্রস্তুতি না থাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে আসবেন না।

বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান ইইউ রাষ্ট্রদূত রেন্সে তিরিঙ্ক।

তিনি বলেন, পর্যবেক্ষকের মতো বড় মিশন পাঠানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতির জন্য কমপক্ষে ৬ মাসের মতো সময় প্রয়োজন পড়ে সেই পর্যাপ্ত সময় নেই, তাই ইইউ’র সদস্য দেশগুলো নিয়ে এ বিষয়ে পর্যবেক্ষক না পাঠানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে ছোট আকারে একটি এক্সপার্ট টিম পাঠানো হবে, তারা ৪০ দিন থাকবে।

এ নির্বাচন একটি বড় ‌চ্যালেঞ্জ কারণ, এখানে ১০ কোটির উপরে ভোটার, ৪০ হাজারের উপরে ভোটকেন্দ্র রয়েছে। সেগুলোকে ম্যানেজ করাটা বড় চ্যালেঞ্জ। নির্বাচন যেন সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ হয় সেজন্য আমাদের শুভকামনা থাকবে জানান তেরিঙ্ক।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সে তিরিঙ্ক, ইইউ’র ইলেকশন এক্সপার্ট মিশনের প্রধান ডেভিট ওয়ার্ডসহ চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন আজ-বুধবার। ২ ডিসেম্বর মনোনয়ন বাছাই, ৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ সময় এবং ভোট ৩০ ডিসেম্বর।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ